মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ২০:৫৫

পুরাণবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হামিদ পাটওয়ারীর ইন্তেকাল

জানাজা ও দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক
পুরাণবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হামিদ পাটওয়ারীর ইন্তেকাল

চাঁদপুর শহরের পুরাণবাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল হামিদ পাটওয়ারী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.......রাজিউন)। তিনি রোববার (১ মার্চ ১২ রমজান) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চাঁদপুর ফেমাস স্পেশালাইজড হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুকালে ৩ ছেলে, ২ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার (২ মার্চ ২০২৬) ইচলী আব্দুল কাদের জিলানী মসজিদে প্রথম জানাজা এবং দ্বিতীয় জানাজা বাগাদী পাটওয়ারী বাড়ি সাপদী জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজার নামাজে ইমামতি করেন পাটওয়ারী বাড়ি জামে মসজিদের খতিব। জানাজাশেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আব্দুল হামিদ পাটওয়ারী চাঁদপুর শহরের ইচলী চুন ফ্যাক্টরী এলাকায় পারিবারিক বাসায় বসবাস করতেন। তাঁর পৈত্রিক স্থায়ী বাড়ি বাগাদী এলাকায়।

সূত্র : দৈনিক চাঁদপুর দর্পণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়