প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১০:০১
আল আমিন এতিমখানা কমপ্লেক্সে এইচএসও'র ইফতার মাহফিল

মানবসেবা সংস্থা এইচএসও’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কস্থ আল আমিন এতিমখানা কমপ্লেক্সে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) বাদ আসর এতিমখানা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
|আরো খবর
অনুষ্ঠানে প্রায় ৪০ জন এতিম শিশুর সঙ্গে ইফতারে অংশ নেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সদর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মো. নুরুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর কণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার ও এতিমখানার সাধারণ সম্পাদক মাওলানা মো. আবদুর রহমান গাজী। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এতিমখানা কমপ্লেক্স মসজিদের ইমাম মুফতি মো. শামছুদ্দিন।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক আল আমিন আহম্মেদের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি সাজ্জাদ সেলিম সানির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মহিনউদ্দিন বেপারী, সাংগঠনিক সম্পাদক অন্তর চন্দ্র এবং সদস্য মেহেদী হাসান।
অনুষ্ঠানে বক্তারা মানবসেবামূলক কাজে এইচএসও’র ভূমিকার প্রশংসা করেন এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।








