বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৭

বিনিময় নাট্যগোষ্ঠীর ইফতার ও আলোচনা সভা

সংবাদদাতা।।
বিনিময় নাট্যগোষ্ঠীর ইফতার ও আলোচনা সভা
পবিত্র মাহে রমজান উপলক্ষে বিনিময় নাট্যগোষ্ঠীর ইফতার ও আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট চাঁদপুর জেলার সহকারী পরিচালক পূরবী সরকার।

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিনিময় নাট্যগোষ্ঠীর আয়োজনে বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) বাদ আসর চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্র মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্বে বিনিময় নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সরকারের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট চাঁদপুর জেলার সহকারী পরিচালক পূরবী সরকার শম্পা, চাঁদপুর থিয়েটার ফোরামের সভাপতি ও বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সভাপতি শুকদেব রায়, বিনিময় নাট্যগোষ্ঠীর উপদেষ্টা সাবিত্রী ঘোষ, অনুপম নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক গোবিন্দ মণ্ডল, চাঁদপুর ড্রামার সাধারণ সম্পাদক কেএম মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক মানিক পোদ্দার, নটমঞ্চের সভাপতি পিএম বিল্লাল হোসাইন, স্বরলিপি নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি এমআর ইসলাম বাবু, জাগরণ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর হোসেন, মেঘনা থিয়েটারের সাধারণ সম্পাদক মো. হারুন ডাক্তার, অনন্যা নাট্যগোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন পাটওয়ারী, ইডেন টিচিং সেন্টারের সিনিয়র ইংরেজি শিক্ষক মো. বাকি বিল্লাহ রিয়াদ ও সংগীত প্রশিক্ষক বীরেন সাহা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিনিময় নাট্যগোষ্ঠীর সহ-সভাপতি অমরেশ দত্ত জয়, সাংগঠনিক সম্পাদক সুজন চৌধুরী, ইতি, স্মৃতি, রবিউল, তানভীর, রিতু, সেতু প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়