মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪০

আনোয়ারা-মতিউর মডেল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ছাত্র-ছাত্রীরা মাদরাসায় পড়াশোনা করলে তাদের থেকে বাবা-মা মাসনুন দোয়া শেখার সুযোগ থাকে

............... জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ

স্টাফ রিপোর্টার।।
ছাত্র-ছাত্রীরা মাদরাসায় পড়াশোনা করলে তাদের থেকে বাবা-মা মাসনুন দোয়া শেখার সুযোগ থাকে
আনোয়ারা-মতিউর মডেল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের বিষ্ণুদী জিটি রোড উত্তর এলাকায় আনোয়ারা-মতিউর মডেল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদরাসার তলবে ইলেমদের জন্যে ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। যারা মাদরাসায় পড়ে তারা অনেক ভাগ্যবান। ছাত্র-ছাত্রীরা মাদরাসায় পড়াশোনা করলে তাদের থেকে বাবা-মা মাসনুন দোয়া শেখার সুযোগ থাকে। তিনি আরো বলেন, মায়েরা সন্তানদের সালাম শেখাবেন। যে মা তার সন্তানকে সালাম দেয়, সে সন্তান বাইরের লোকদের বেশি সালাম দেয় এবং সে তার বাবা-মাকে সালাম দিতে শিখে। সালাম দেয়া মানে একে অপরের ওপর শান্তি কামনা করা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা সহকারী পরিদর্শক সুমন খান ও বিশিষ্ট সমাজসেবক মফিজুল ইসলাম লিটন ডাক্তার। মাদরাসার পরিচালক মাওলানা মো. আবদুর রহমান গাজীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. রাশেদ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আজিজ খান, অভিভাবক সদস্য আলহাজ্ব মো. আমিনুল হক বেপারী, মো. মফিজুল ইসলাম আখন্দ, মাদ্রাসার সহকারী শিক্ষক মাও. মো. ইসমাইল হোসেন জামিল, মুফতি শামছুদ্দিন, হাফেজ মহিবুর রহমান মহিব্বুলাহ মো. বোরহান উদ্দিন সরকার ও হাফেজ ফরহাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

২০২৬ শিক্ষাবর্ষে ক্রীড়া প্রতিযোগিতায় ২৯ ইভেন্টে শিক্ষার্থীরা গত শনিবার অংশ নিয়ে ৮৩ জন বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী হন। যারা অতিথিদের নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়