বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ২৩:৪০

রামগঞ্জে তথ্য উপদেষ্টার ভাইয়ের পূজা মণ্ডপ পরিদর্শন

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
রামগঞ্জে তথ্য উপদেষ্টার ভাইয়ের পূজা মণ্ডপ পরিদর্শন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের বড়োভাই ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম।

বুধবার সন্ধ্যার পর তিনি রামগঞ্জ পৌর শহরের শ্রীশ্রী কালীবাড়ি মন্দির, শ্রীশ্রী বলদেব মন্দির, অভয় পাটোয়ারী বাড়ি শ্রীশ্রী মন্দির, চন্ডিপুর পাটোয়ারী বাড়ি মন্দির ও উপজেলা পরিষদ সংলগ্ন মন্দিরে পূজারিদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তাঁর সাথে ছিলেন জাতীয় নাগরিক পার্টির রামগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়ক মো. মাসুম বিল্লাহ, যুগ্ম সমন্বয়ক মাইনুদ্দিন মাসুদ, আরিফ হোসেন সোহেল সহ প্রমুখ নেতৃবৃন্দ। প্রত্যেক পূজা মন্দিরের কর্মকর্তারা তাদেরকে উষ্ণ অভিনন্দন জানান এবং সার্বিক খোঁজখবর নেওয়ার জন্যে ধন্যবাদ জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়