মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ জুন ২০২৫, ২০:৪৯

বিআইডব্লিউটিএ সদস্যের চাঁদপুর নদী বন্দর ও লঞ্চঘাট পরিদর্শন

স্টাফ রিপোর্টার।।
বিআইডব্লিউটিএ সদস্যের চাঁদপুর নদী বন্দর ও লঞ্চঘাট পরিদর্শন
চাঁদপুর নদী বন্দরে ঈদ প্যাসেঞ্জার ম্যানেজমেন্ট প্ল্যান কার্যক্রম পরিদর্শন করছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর সদস্য (অর্থ) ক্যাপ্টেন মো. মোয়াজ্জেম হোসেন।

পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে ঈদ প্যাসেঞ্জার ম্যানেজমেন্ট প্ল্যানের কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে চাঁদপুর লঞ্চঘাট পরিদর্শন করেছেন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের সদস্য (অর্থ) ক্যাপ্টেন মো. মোয়াজ্জেম হোসেন (এস), ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন (অব.)।

বৃহস্পতিবার (১২ জুন ২০২৫) সকালে তিনি চাঁদপুর নদী বন্দর ও লঞ্চঘাটের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং লঞ্চের মাস্টার, যাত্রী ও লঞ্চের ঘাট সুপারভাইজারদের সাথে কথা বলেন।

এ সময় চাঁদপুর নদী বন্দর কর্মকর্তা মো. বাছির আলী খান, চাঁদপুর জেলা স্কাউট সম্পাদক মো. ফয়সাল আহমেদ ফরাজীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে বন্দর কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেন ক্যাপ্টেন মো মোয়াজ্জেম হোসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়