বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ২০:১০

যৌথ বাহিনী কর্তৃক মুন্সিরহাট থেকে ডাকাত আটক

স্টাফ রিপোর্টার ।।
যৌথ বাহিনী কর্তৃক মুন্সিরহাট থেকে ডাকাত আটক

শুক্রবার (৪ এপ্রিল ২০২৫) বিকেল সাড়ে তিনটার সময় স্থানীয় তথ্যের ভিত্তিতে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে লে. মো. জাবিদ হাসানের নেতৃত্বে তালিকাভুক্ত অপরাধী ও ডাকাতদের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট এলাকা হতে মো. বকুল হোসেন (২৩) নামক একজন ডাকাতকে আটক করা হয়।

উল্লেখ্য যে, বকুল এবং তার সাথে থাকা আরও দুই ডাকাত সাম্প্রতিক সময়ে বিভিন্ন সিএনজি ও মোটরসাইকেল ডাকাতির ঘটনায় জড়িত ছিলো। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

চাঁদপুর সেনা ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়