প্রকাশ : ১২ আগস্ট ২০২১, ২৩:৫১
হাজীগঞ্জে সাবেক চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবা

হাজীগঞ্জ উপজেলা ৫নং সদর ইউনিয়নে ফ্রি অক্সিজেন সেবা চালু হয়েছে। ৫নং সদর ইউনিয়নে করোনা আক্রান্ত রোগীদের জন্য জরুরী ফ্রি অক্সিজেন সেবাটি সাবেক ইউপি চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী মামুনুর রহমান মজুমদার এর অর্থায়নে চালু করা হয়। ১২ আগস্ট বৃহস্পতিবার বিকালে সদর ইউনিয়নের সুহিলপুর এবিএস ফাযিল মাদ্রাসা মাঠে এ সেবার কার্যক্রম উদ্ভোধন করা হয়। ৫টি অক্সিজেন সিলেন্ডার এর মাধ্যমে বিনামূল্যে এ সেবা প্রদান করা হবে। উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মামুনুর রহমান মজুমদারের বড় ভাই আতিকুর রহমান মজুমদার নান্নু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক কামাল হোসেন মিয়াজী, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আবু রায়হান সোহেল,সংগঠক জহিরুল ইসলাম।
|আরো খবর
- হাজীগঞ্জে বিনামূল্যে সেবাপ্রাপ্ত পাঁচ শতাধিক রোগীর মধ্যে দেড় শতাধিকের চক্ষু অপারেশনের ব্যবস্থা
- চার কিলোমিটারজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু : দখল-দূষণে মৃতপ্রায় খাল পুনরুদ্ধারের উদ্যোগ, পর্যায়ক্রমে মতলব ও হাজীগঞ্জ পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম
- হাজীগঞ্জের মেনাপুরে সড়ক দুর্ঘটনায় তরিকুল নিহতের ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন। উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সদস্য রোকনুজ্জামান রোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো.শহীদুল্লাহ, যুবনেতা শরীফ, কামাল, মাসুদ, খোকন, ফয়েজ প্রমুখ।








