মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬

বাবুরহাটে টাইব্রেকার-রোমাঞ্চে চ্যাম্পিয়ন ড্যাফোডিল কলেজের সিএসই বিভাগ

আব্দুল্লাহ আল মামুন
বাবুরহাটে টাইব্রেকার-রোমাঞ্চে চ্যাম্পিয়ন ড্যাফোডিল কলেজের সিএসই বিভাগ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের বাবুরহাট ক্যাম্পাসে ফুটবল টুর্নামেন্টের ফাইনালশেষে পুরস্কার বিতরণ করা হচ্ছে।

চাঁদপুর শহরের বাবুরহাটে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের বাবুরহাট ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে এইচএসসি বনাম সিএসই (৫ম সেমিস্টার) বিভাগের মধ্যকার জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ।

রোববার (৩০ আগস্ট, ২০২৬) অনুষ্ঠিত বহুল প্রতীক্ষিত ফাইনালে নির্ধারিত সময়ে দুই দলই দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে। আক্রমণ ও পাল্টা-আক্রমণে উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত ২–২ গোলে ড্র হয়। এরপর ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। স্নায়ুচাপের মুহূর্তে দারুণ আত্মবিশ্বাস ও দক্ষতার পরিচয় দিয়ে টাইব্রেকারে জয় তুলে নেয় সিএসই (৫ম সেমিস্টার) বিভাগ। ফলে জমজমাট এই ফুটবল আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা।

ফাইনাল ম্যাচ ঘিরে ক্যাম্পাসজুড়ে ছিলো উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের উচ্ছ্বাস, করতালি ও সমর্থনে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে। রোমাঞ্চকর লড়াই শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা।

সিএসই বিভাগের চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি ফাইনালে অংশ নেওয়া উভয় দলের সব খেলোয়াড়কে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়