প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০০:৩৪
মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মতলব উত্তরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, থানার ওসি মানস বড়ুয়া, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপনসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেম, পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সহনশীলতার চর্চা করতে হবে। একটি সুন্দর, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আলোচনা সভাশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।








