বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৪

চাঁদপুর পৌর ১১নং ওয়ার্ড বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন হাজী শাহজালাল শেখ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌর ১১নং ওয়ার্ড বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন হাজী শাহজালাল শেখ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর পৌর ১১নং ওয়ার্ডের গুণরাজদী পাওয়ার হাউজ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচি উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মো. শাহজালাল শেখ।

বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে শাহজালাল শেখ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগামী পাঁচ বছরে সারাদেশে সবুজ বিপ্লব সৃষ্টি করা হবে। এরই ধারাবাহিকতায় দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নির্দেশনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা গাছের চারা রোপণ করছি। এ কর্মসূচির মাধ্যমে এলাকাবাসীকে বৃক্ষরোপণের ব্যাপারে আগ্রহী করে তোলা ও সচেতনতা বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য।

এ সময় উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক নাসির ভূঁইয়াসহ বিএনপি, যুবদল ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়