শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ২২:৫৫

রামগঞ্জে খালেদা জিয়ার জন্মদিনে বিএনপি ও অঙ্গ সংগঠনের দোয়া-মিলাদ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
রামগঞ্জে খালেদা জিয়ার জন্মদিনে বিএনপি ও অঙ্গ সংগঠনের দোয়া-মিলাদ

লক্ষ্মীপুরের রামগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট ২০২৬) বাদ আসর রামগঞ্জ পৌরসভার পাটবাজার জামে মসজিদে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এই আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি শেখ কামরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল বাসার সতু, বিএনপি নেতা আলমগীর হোসেন মিয়া, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন পাটোয়ারী, সদস্য সচিব সাত্তার মজুমদার এবং পৌর যুবদলের আহ্বায়ক জামাল হোসেন পাটোয়ারীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিলাদ শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়