শনিবার, ০১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ১৩:২৫

মতলবে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ

বক্তাদের দাবি : গণরায় উপেক্ষা করলে সরকারও টিকে থাকতে পারবে না

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ

মতলব দক্ষিণ উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট ২০২৬) সকালে উপজেলা সদরের ম্যাক্সি স্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রিকশা স্ট্যান্ড এলাকার এনএএম টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মোবিন। মতলব পৌর জামায়াতের আমির মো. জসিম উদ্দিন প্রধানের সভাপতিত্বে এবং মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. ওমর ফারুকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের আমির আবদুর রশিদ পাটোয়ারী। আরও বক্তব্য দেন তুরাগ থানা জামায়াতের নায়েবে আমির ঢালী ইউসুফ আহমেদ।

বক্তারা বলেন, জাতীয় নির্বাচনে দেশের ৭০ শতাংশ মানুষ জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। সেই গণরায় উপেক্ষা করে সরকার দ্বিচারিতা করছে। তারা দাবি করেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারও টিকে থাকতে পারবে না। দ্রুত সংবিধান সংস্কার কমিশন গঠন করে জনগণের রায় অনুযায়ী জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, অতীতের সরকারও জনগণের প্রত্যাশা উপেক্ষা করে টিকে থাকতে পারেনি। তাই বর্তমান সরকারকে কর্তৃত্ববাদী বা নতুন ফ্যাসিবাদী শাসনের পথে না হাঁটার আহ্বান জানান তারা।

এ সময় ১১ দলীয় জোট এবং উপজেলা ও পৌর জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়