প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ২১:৫৮
তিন দিনের সফরে মতলবে আসছেন ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য এবং বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন তিন দিনের সফরে শুক্রবার (৩১ জুলাই ২০২৬) তাঁর নির্বাচনী এলাকায় আসছেন। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
|আরো খবর
শুক্রবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত তিনি নিজ বাসভবনে মতলব দক্ষিণের দর্শনার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মতলব দক্ষিণের চলমান উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করবেন। দুপুর ১টায় মতলব দক্ষিণের বাবুরপাড়া মিজি বাড়ি জামে মসজিদে জুমার নামাজ আদায় করবেন। বিকেল ৪টায় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মাসিক সভায় অংশ নেবেন। সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত নিজ বাসভবনে মতলব দক্ষিণের নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন।
শনিবার (১ আগস্ট ২০২৬) সকাল ৯টায় মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে শিক্ষার মান ও পরিবেশ নিয়ে আলোচনা করবেন। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মতলব উত্তরের চলমান উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করবেন। দুপুর ২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত নামাজ আদায় ও মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন। বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে শিক্ষার মান ও পরিবেশ নিয়ে আলোচনা করবেন। সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মতলব উত্তর উপজেলা কমপ্লেক্সে এমপির অফিস কক্ষে নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন।
রোববার (২ আগস্ট ২০২৬) সকাল ১১টায় কেএফটি কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার পরিবেশবিষয়ক কর্মশালায় যোগদান করবেন।







