প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ২৩:০২
চাঁদপুর বাসস্ট্যান্ডে জাতীয় সাংবাদিক সংস্থার মাদক-জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধে জনসচেতনতামূলক ক্যাম্পেইন
তৃণমূল থেকেই অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে
............. নূরুল আমিন খান আকাশ

জাতীয় সাংবাদিক সংস্থার মাদক-জুয়া, কিশোর গ্যাং ও অপরাধীদের প্রতিরোধকল্পে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে । শনিবার (২৫ জুলাই ২০২৬) বিকেলে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
|আরো খবর
অনুষ্ঠানে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ক্লীন চাঁদপুরের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. নূরুল আমিন খান আকাশ। তিনি বলেন, মাদক জুয়া ও কিশোর গ্যাং জাতীয় সমস্যায় রূপ নিয়েছে। এসব প্রতিরোধে জাতীয় সাংবাদিক সংস্থার মতো সবাইকেই এগিয়ে আসতে হবে। সবার অবস্থান থেকে প্রতিবাদ এবং জনসচেতনতামূলক সেমিনার সভা অব্যাহত রাখতে হবে। তিনি আরো বলেন, আমরা সবাই যার যার অবস্থান থেকে যদি মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই তাহলে অপরাধীরা ভয়ে পালাবে। তৃণমূল থেকেই অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
সংগঠনের জেলা সভাপতি মাও. মো. সাইফুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান গাজীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র কার্যকরী সদস্য ও সাপ্তাহিক হাজীগঞ্জ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল গনি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার এএসআই অসীম কুমার, কমিউনিটি পুলিশিং চাঁদপুর সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুক, জেলা কোরআনে হাফেজ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হাফেজ মো. ইব্রাহীম খলিল প্রমুখ।
উপস্থিত ছিলেন জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাড. চৌধুরী ইয়াসিন ইকরাম, সাংবাদিক মিজান লিটন, জাতীয় সাংবাদিক সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার কৌশিক, বর্তমান দপ্তর সম্পাদক মো. রাসেল গাজী, কার্যকরী সদস্য ওমর শরীফ, আরিফুর রহমান সাগর ও মো. রাব্বী ঢালী, ক্লীন চাঁদপুরের ওয়াজী উল্লাহ জিন্নাহ, মো. বিল্লাল হোসেন ও মো. সাখাওয়াত মিজি, সাংবাদিক সাখাওয়াত হোসেন সুমন, সাংবাদিক নাজমুল ইসলাম বাঁধন, সাংবাদিক মো. নূরে আলম, মদীনা বাজার জামে মসজিদের সভাপতি মো. আবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইমাম হোসেনসহ বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।







