শনিবার, ০৪ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০২:০৪

হাজীগঞ্জে মেয়র প্রার্থী হাসান মিয়াজীর গণসংযোগ

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে মেয়র প্রার্থী হাসান মিয়াজীর গণসংযোগ
ক্যাপশন: হাজীগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হাসান মিয়াজী দক্ষিণ বলাখালে গণসংযোগ করছেন। ছবি : চাঁদপুর কণ্ঠ।

হাজীগঞ্জ পৌর এলাকার ২নং ওয়ার্ডের ধেররা ও দক্ষিণ বলাখালের একাংশে গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজী। আসছে পৌর নির্বাচনকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে গণসংযোগের অংশ হিসেবে তিনি শুক্রবার (৩ জুলাই ২০২৬) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত এলাকায় ঘুরে ঘুরে গণসংযোগ করেন।

এদিন বিকেলে তিনি ধেররা জামে মসজিদে আসরের নামাজ আদায় করে গণসংযোগ শুরু করেন। এরপর তিনি ২নং ওয়ার্ডের দক্ষিণ ধেররা ও দক্ষিণ বলাখাল, দাসপাড়াসহ সংশ্লিষ্ট এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগ শেষে তিনি তাঁর কার্যালয়ে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে আসা দলীয় নেতা-কর্মী, স্থানীয় এবং এলাকাবাসীর সাথে সাক্ষাৎ করেন।

মোহাম্মদ হাসান মিয়াজী বলেন, আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে আমি মেয়র প্রার্থী। তবে বিএনপির একজন কর্মী হিসেবে আমি দলীয় সমর্থন প্রত্যাশী। দল যদি আমাকে মনোনীত করে সমর্থন দেয়, তাহলে আমি নির্বাচন করবো। আর যদি অন্য কাউকে সমর্থন করে, আমি তার সাথে থাকবো

হাজীগঞ্জ পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়ন এবং জবাবদিহিমূলক কার্যক্রম নিশ্চিত করা হবে উল্লেখ করে তিনি তাঁর পরিকল্পনা তুলে ধরে বলেন, আমি মেয়র নির্বাচিত হলে আধুনিক পৌরসভা গড়ার জন্যে প্রশাসনের সহযোগিতায় মাদক, ইভটিজিং, কিশোর গ্যাংনারী সমাজের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের পরামর্শ ও সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বিধি বহির্ভূতভাবে অর্থ আত্মসাৎ হয় এমন কোনো প্রকল্প গ্রহণ করা হবে না।

পৌরসভার ১২টি ওয়ার্ডে সমবন্টনের মাধ্যমে টেকসই উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতা নিরসনে ১২টি ওয়ার্ডে ড্রেন নির্মাণ করা হবে। যেসব ওয়ার্ডে প্রাথমিক বিদ্যালয় নেই, সেসব ওয়ার্ডে বিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি বলেন, হতদরিদ্রের জন্যে বাসস্থান, চিকিৎসা ও পড়ালেখায় আর্থিক সহযোগিতা এবং মসজিদ ও মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে। হকারদের পুনর্বাসনে পৌরসভা ও বাজার কমিটির সমন্বয়ে ব্যবসায়ী কমিটির মতামতের ভিত্তিতে কর্মপরিকল্পনা গ্রহণ এবং পৌর এলাকায় সৌন্দর্য্যবর্ধন করা হবে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়