রবিবার, ০৭ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১৬:১৬

কচুয়ায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে সৌদি প্রবাসীদের শুভেচ্ছা বিনিময়

প্রেস বিজ্ঞপ্তি।।
কচুয়ায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে সৌদি প্রবাসীদের শুভেচ্ছা বিনিময়

৫ জুন ২০২৬ (শুক্রবার) রাতে কচুয়ার সাচারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহছানুল হক মিলন এমপির সাথে সৌদি আরব প্রবাসীদের শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সভায় উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী, সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সাধারণ সম্পাদক নাট্যকার রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়, চাঁদপুর প্রবাসী সদর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন ভূঁইয়া, সৌদি আরব ফরিদগঞ্জ প্রবাসী বিএনপির সভাপতি শরীফ বেপারী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ সেলিম, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মজিবুল হক দুলাল, ফরিদগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আবুল কাশেম প্রমুখ।

শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহছানুল হক মিলন আগত প্রবাসীদের ধন্যবাদ জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়