প্রকাশ : ১৬ মে ২০২৬, ১৭:২৭
বিশ্ব খাল পুনঃখনন উদ্বোধন
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার 'দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন' কার্যক্রমের অংশ হিসেবে আজ শনিবার (১৬ মে ২০২৬) চাঁদপুর সদর উপজেলার বিশ্ব খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। পরে খালপাড়ে একটি নিম গাছের চারা রোপণ করেন।








