শুক্রবার, ১৫ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ২৩:০৫

প্রধানমন্ত্রীর আগমনে চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের স্বাগত মিছিল

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীর আগমনে চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের স্বাগত মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছে চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দল।বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে এ মিছিল বের করা হয়।

চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলু, সদস্য সচিব মনির হোসেন মুন্না ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কাউছার হামিদের নেতৃত্বে এই মিছিল বের করে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন আহমেদ কাউছার, মো. নয়ন খান, রাজিব দাস, মো. রফিক, আবু জাফর খান, সদস্য বাদল, শরিফ, আলী রাজাসহ পৌর স্বেচ্ছাসেবক দলের অন্তর্গত ১৫টি ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের হাজার হাজার নেতা-কর্মী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়