বুধবার, ১৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ মে ২০২৬, ২১:৫১

দু নেতার হাস্যোজ্জ্বল আলাপচারিতায় মুগ্ধ নেতাকর্মীরা

মো. মঈনুল ইসলাম কাজল।।
দু নেতার হাস্যোজ্জ্বল আলাপচারিতায় মুগ্ধ নেতাকর্মীরা

আগামী ১৬ মে মাননীয় প্রধানমন্ত্রীর চাঁদপুরে আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) দুপুরে শাহরাস্তিতে খাল খনন কাজের স্থান পরিদর্শন করতে আসেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক। এ সময় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. রাবিউল হাসানসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন। পরিদর্শনের এক পর্যায়ে উপস্থিত হন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। গত নির্বাচনে চাঁদপুর-৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। নির্বাচন পরবর্তী সময়ে এ দু নেতা কখনো একসাথে বসার সুযোগ হয়নি। মঙ্গলবার দুপুরে একে অপরের সাথে দেখা হলে কুশল বিনিময় করেন। হাস্যোজ্জ্বলভাবে একে অপরকে জড়িয়ে ধরেন। এ সময় আনোয়ার হোসেন খোকন নেতাকর্মীদের উদ্দেশে বলেন,

শাহরাস্তি-হাজীগঞ্জের অভিভাবক মমিনুল হক ভাই। আমাদের সাথে কোনো বিরোধ নেই, দলের প্রয়োজনে আমরা সবাই এক। আমরা একটি ছাতার তলে অবস্থান করছি। এরপর একে অপরকে জড়িয়ে ধরেন। প্রধানমন্ত্রীর আগমনস্থলে বেশ কিছু সময় অতিবাহিত করার পর দু জনে একসাথে সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়ি দিয়ে উয়ারুক ত্যাগ করেন।

জানা গেছে, ইঞ্জিনিয়ার মমিনুল হকের বাড়ি দেখাতে নিজের সঙ্গে করে আনোয়ার হোসেন খোকনকে নিয়ে যান। তাঁরা দুজনে একসাথে দুপুরের খাবারে অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়