প্রকাশ : ১২ মে ২০২৬, ২১:৪৮
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরাণবাজারে ১নং ওয়ার্ড বিএনপির স্বাগত মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর আগমন উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন আনন্দ মিছিল করেছে ও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আগামী ১৬ মে ২০২৬ (শনিবার) তাঁর এই চাঁদপুর সফরকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ছাত্রদল, যুবদল ও বিএনপি নেতারা এ সফরকে সফল করতে শহরজুড়ে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল করছেন। এরই অংশ হিসেবে চাঁদপুর পৌর ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে মঙ্গলবার (১২ মে ২০২৬) বিকেলে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পুরাণবাজার বড়ো মসজিদ নতুন রাস্তা মোড় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
|আরো খবর
মিছিলে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। স্লোগানগুলো ছিলো ‘জিয়ার সৈনিক এক হও’, ‘১৬ তারিখ দুপুরে তারেক রহমান চাঁদপুরে’। এ সময় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ১নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ও স্বাগতম জানানো হয়।
মিছিলে অংশ নেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিছ বেপারী, সাধারণ সম্পাদক আসলাম তালুকদার, সহ-সভাপতি কামাল মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মুন্সি, সাংগঠনিক সম্পাদক সুমন বেপারী, যুবদলের সাবেক নেতা মুক্তার হোসেন মুক্কু বেপারী, যুবদলের আহ্বায়ক রফিক মিজি, সদস্য সচিব মেহেদী মল্লিকসহ অন্য নেতৃবৃন্দ।








