শুক্রবার, ০৮ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ মে ২০২৬, ১০:৫৫

চাঁদপুর সদর উপজেলা এনসিপির কমিটি গঠন

চাঁদপুর সদর উপজেলা এনসিপির কমিটি গঠন
অনলাইন ডেস্ক

আগামী ৬ মাসের জন্যে ৪৭ সদস্য বিশিষ্ট চাঁদপুর সদর উপজেলা এনসিপি’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে ২০২৬) কমিটি অনুমোদনের কপি গণমাধ্যমে সরবরাহ করা হয়। কমিটি অনুমোদনে স্বাক্ষর করেন জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলম, সদস্য সচিব আমান উল্যাহ পাটওয়ারী, এনসিপি পশ্চিমাঞ্চলের তত্ত্বাবধায়ক ও জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান।

অনুমোদিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মো. জসিম উদ্দিন গাজীকে এবং সদস্য সচিব হয়েছেন এ আর আলাউদ্দিন। এছাড়াও যুগ্ম আহ্বায়ক ৪ জন, যুগ্ম সদস্য সচিব ৪ জন, সাংগঠনিক সম্পাদক ১ জন, সহ-সাংগঠনিক সস্পাদক ৩ জন, ৩টি সম্পাদকীয় পদে ১ জন করে মোট ৩ জন এবং সদস্য পদগুলোতে ১ জন করে মোট ২৮ জনসহ সর্বমোট ৪৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়