বুধবার, ১৮ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০১:২৪

সাবেক এমপি জিএম ফজলুল হকের মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপির শোকবার্তা

সাবেক এমপি জিএম ফজলুল হকের মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপির শোকবার্তা
অনলাইন ডেস্ক

চাঁদপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা জিএম ফজলুল হক ১৭ মার্চ সন্ধ্যা ৬.৩০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক এবং সাধারন সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যা সেলিম।

এক শোক বার্তায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদক বলেন, রাজনৈতিক জীবনে জিএম ফজলুল হক সততা, আদর্শ ও জনগনের কল্যানে নিরলস ভাবে কাজ করে গেছেন। দেশ-জাতী ও দলের ক্রান্তিলগ্নে তার অবদান ও কর্মময় জীবন আমাদের জন্য অনুপ্রেরনার উৎস হয়ে থাকবে।তার মৃত্যুতে দেশ ও জাতী একজন নিবেদিত প্রান জনবান্ধব রাজনৈতিক ব্যাক্তিত্বকে হারালো।

নেতৃদ্বয় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়