মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ২১:৫৭

চাঁদপুর পৌর ৭ ও ১১নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কুরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে অংশগ্রহণ করতে হবে

------অ্যাড. শাহজাহান মিয়া

অনলাইন ডেস্ক
কুরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে অংশগ্রহণ করতে হবে

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর পৌর ১১ ও ৭নং ওয়ার্ডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ ২০২৬) বিকেলে বড় স্টেশন রেলওয়ে জামে মসজিদ প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া। তিনি বলেন, পবিত্র মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজে বাস্তবায়ন করতে পারলে একটি কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। কুরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করার জন্যে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার আমীর অ্যাড. মো. শাহজাহান খান। ৭নং ওয়ার্ড সভাপতি নূর মোহাম্মদ খোকার সভাপতিত্বে ও সেক্রেটারি সাইফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ডের সহকারী সেক্রেটারি শামসুল আলম। ইফতার মাহফিলে স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

একইদিনে পৌর ১১নং ওয়ার্ড মহল্লা কমিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাড. শাহজাহান মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াত নেতা সাবেক জিপি অ্যাড. শেখ ছালেহ, শহর জামায়াতের সেক্রেটারী বেলায়েত হোসেন, সমাজসেবক আব্দুস শুকুর মস্তান ও শহর শ্রমিক কল্যাণের সভাপতি আব্দুল হাই লাভলু।

১১নং ওয়ার্ড সভাপতি প্রভাষক ওমর ফারুকের সভাপতিত্বে ও সেক্রেটারি শরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মমিন খান। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়