সোমবার, ০২ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ২০:৩৪

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার বিবৃতি

আদালত প্রতিবেদক।।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার বিবৃতি

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬ নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে জামায়াত সমর্থিত আইনজীবীরা যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে লিখিত বিবৃতি দিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক।

ফোরামের চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাড. শরিফ মাহমুদ ফেরদাউস শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাড. মো. জসিম উদ্দিন মেহেদী হাসান স্বাক্ষরিত লিখিত বিবৃতিতে তাঁরা বলেন, গত রোববার (১ মার্চ ২০২৬) দুপুর ১২টা ৩৫ মিনিটে জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদ তাদের প্যানেল প্রত্যাহারের আবেদন জমা দেন প্রধান নির্বাচন কমিশনারের কাছে। প্যানেল প্রত্যাহার দেয়া শেষে জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদের সভাপতি প্রার্থী (প্রত্যাহারকৃত) অ্যাড. শেখ আবুল খায়ের মো. ছালেহ ও তাদের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাড. শাহজাহান মিয়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যম কর্মীদের কাছে নির্বাচন নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। গত ২৬ ফেব্রুয়ারি সুন্দর পরিবেশেই দু প্যানেলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (১ মার্চ ২০২৬) জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদের প্রার্থীরা স্বেচ্ছায় এসে প্রধান নিবাচন কমিশনারের কাছে প্রার্থিতা প্রত্যাহার করেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের ২ মার্চ ২০২৬ দেয়া লিখিত বিবৃতিতে তাঁরা আরো বলেন, মূলত চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে জামায়াতের উল্লেখযোগ্য তেমন ভোটার নেই। আমাদের বিএনপি সমর্থিত প্যানেল থেকে দুবার যুগ্ম সম্পাদক পদে আব্দুল মান্নান মিয়াজী নির্বাচনে অংশ নিয়েছেন। সেই অ্যাড. আব্দুল মান্নান মিয়াজীকে ভুল বুঝিয়ে জামায়াত প্যানেলের সেক্রেটারি পদে তার মনোনয়নপত্র জমা দেন। যখন এ বিষয়টি অ্যাড. আব্দুল মান্নান মিয়াজী জানতে পারেন তখন তিনি তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করলে জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদের প্যানেল ভেঙ্গে যায়। তখন তারা কাউকে না পেয়ে তাদের দাখিলকৃত প্যানেল প্রত্যাহার করে নেন। তারা বিএনপিকে দোষারোপ করার জন্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গণমাধ্যমকর্মীদের কাছে সঠিক তথ্য উপস্থাপন না করে ভুল তথ্য দিয়েছেন। এটা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। আমরা এর নিন্দা জানাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়