শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩৭

চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল

চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল
অনলাইন ডেস্ক

মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে চাঁদপুর শহরস্থ ইউরেশিয়া কনভেনশন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা আমীর মাও. বিল্লাল হোসাইন মিয়াজী। তিনি বলেন, ইসলামে যাকাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত ও সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম। সঠিকভাবে যাকাত আদায়ের মাধ্যমে সমাজে বৈষম্য হ্রাস ও দারিদ্র্য বিমোচন সম্ভব। বক্তারা বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে যাকাত ও সদকা আদায়ের মাধ্যমে ধনী-গরিবের মধ্যে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হয় এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া। তিনি বলেন, যাকাত কেবল দান নয়, এটি আল্লাহ প্রদত্ত সম্পদের একটি নির্ধারিত হক, যা যথাযথভাবে বণ্টন করা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের দায়িত্ব। বক্তারা সমাজের বিত্তবানদের সঠিক হিসাবের মাধ্যমে যাকাত আদায়ের আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন হাজীগঞ্জ আহমদীয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আবু নছর আশরাফী।

চাঁদপুর শহর জামায়াতের আমীর অ্যাড. শাহজাহান খানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলায়েত হোসেনের পরিচালনায় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, অধ্যক্ষ হারুন আর রশিদ, দারুসসালাম মসজিদের ইমাম অধ্যাপক সোহাইল আহমেদ চিশতী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নেতা মোহাম্মদ হোসাইন, শহরের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, অ্যাড. মামুন মিয়াজীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভাশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়