রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৮

চাঁদপুর সদরের এমপিকে জেলা গণফোরামের ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোটার।।
চাঁদপুর সদরের এমপিকে জেলা গণফোরামের ফুলেল শুভেচ্ছা

চাঁদপুর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাড. সেলিম আকবরের নেতৃত্বে গণফোরাম নেতৃবৃন্দ।

রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় শহরের মুনিরা ভবনে নবনির্বাচিত এমপির সাথে চাঁদপুর জেলা গণফোরাম নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছাসহ মতবিনিময়ে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, সহ-সভাপতি জসিমউদ্দীন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি অধ্যক্ষ মুনির চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, নুরুন্নবী, যুব বিষয়ক সম্পাদক বিজয় মজুমদার, সদর উপজেলা গণফোরামের সভাপতি মির্জা রুহুল আমিন, পৌর গণফোরামের সভাপতি অ্যাড. আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সুমন, জেলা যুব গণফোরামের সভাপতি আলমগীর হোসেন, গণফোরামের নেতা স্বপন শেখ, হারুন সরকার, মহিলা গণফোরাম নেত্রী অ্যাড. জেসমিন কবির, শরীয়তুন্নেছা শিল্পীসহ অন্য গণফোরাম নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়