শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০০

শপথের পর প্রথমে নির্বাচনী এলাকায় এসে পিতা-মাতার কবর জিয়ারত

মানুষের আস্থা ধরে রাখতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো

--------ড. মো. জালাল উদ্দিন এমপি

মাহবুব আলম লাভলু।।
মানুষের আস্থা ধরে রাখতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন শপথ গ্রহণশেষে প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় আসেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) বাদ জুমা তিনি কেন্দ্রীয় কবরস্থানে শায়িত তাঁর পিতা-মাতার কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, শফিকুল ইসলাম সাগর, বিএনপি নেতা আব্দুল গণি তপাদার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, ফেরদৌস আহমেদ সোহেল, জেলা যুবদল নেতা খায়রুল হাসান বেনু এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সিরাজুদ্দৌলা।

কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, এই আসনের মানুষের ভালোবাসা ও দোয়ায় আমি আজ এ দায়িত্বে এসেছি। আমার পিতা-মাতা আজ নেই, কিন্তু তাঁদের শিক্ষা ও আদর্শই আমার শক্তি। চাঁদপুর-২ আসনের মানুষের আস্থা ধরে রাখতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো।

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এ এলাকার সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে চাই।

স্থানীয় নেতা-কর্মীরা জানান, শপথের পর প্রথম সফরে পিতা-মাতার কবর জিয়ারতের মাধ্যমে ড. মোহাম্মদ জালাল উদ্দিন এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা ও দায়বদ্ধতার বার্তা দিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়