বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৮

নির্বাচন-পরবর্তী ভোটারদের খোঁজ-খবর নিলেন অ্যাড. শাহজাহান মিয়া

অনলাইন ডেস্ক
নির্বাচন-পরবর্তী ভোটারদের খোঁজ-খবর নিলেন অ্যাড. শাহজাহান মিয়া

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের ৪নং নীলকমল ইউনিয়নের ৩নং ঈশানবালা ওয়ার্ডে নির্বাচন-পরবর্তী সময়ে ভোটার ও সাধারণ মানুষের খোঁজ-খবর নিয়েছেন সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান মিয়া। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি ভোটারদের সার্বিক পরিস্থিতি, স্থানীয় সমস্যা ও উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় তিনি বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া; তবে নির্বাচন শেষ হলেও জনগণের সঙ্গে সম্পর্ক ও দায়বদ্ধতা অব্যাহত থাকবে। এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সফরকালে চাঁদপুর সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, হাইমচর উপজেলা জামায়াতের সেক্রেটারি জসিমউদদীন, চাঁদপুর শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবদুল হাই লাভলু, জামায়াত নেতা আমিন বেপারী সহ স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এলাকাবাসী নির্বাচন-পরবর্তী সময়ে তাদের খোঁজ-খবর নেওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও জনসম্পৃক্ততা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়