শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৯

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ সকল এমপির জন্যে দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ সকল এমপির জন্যে দোয়া মাহফিল

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) বাদ জুমা মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও স্থানীয় যুবসমাজ এবং বাজার ব্যবসায়ী কর্তৃক বিএনপি চেয়ারম্যান নির্দেশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীদিনের দেশের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ নবনির্বাচিত চাঁদপুর-৩ নির্বাচনী এলাকার সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের জন্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ সাইফুল ইসলাম। দোয়া মাহফিলে আগামীদিনের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সুখি ও সমৃদ্ধশালী দেশ গঠন ও নির্বাচনী ইশতেহার মোতাবেক যেন দেশ পুনর্গঠন করতে পারেন সেজন্যে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের সাবেক এজিএস ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু তাহের খোকন, জেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা কমিটির সদস্য মো. শামীম হোসেন মিজি, ইউনিয়ন বিএনপির নেতা আব্দুস ছাত্তার, মফিজুল ইসলাম, যুবনেতা আরিফ তালুকদার, ফয়সাল, ব্যবসায়ী বরকত উল্যাহ প্রমুখ।

ক্যাপশন : মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ সকল এমপির জন্যে দোয়া মাহফিলে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন চাঁদপুর সরকারি কলেজের সাবেক এজিএস ও মসজিদ কমিটির সেক্রেটারী আবু তাহের খোকন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়