শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৭

শেখ ফরিদ আহমেদ মানিককে জমইয়াতে হিযবুল্লাহর সভাপতির ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার।।
শেখ ফরিদ আহমেদ মানিককে জমইয়াতে হিযবুল্লাহর সভাপতির ফুলেল শুভেচ্ছা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জেলা সভাপতি ও নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বিপুল ভোটে বিজয়ী হওয়ায় তাঁকে ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানিয়েছেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওলানা মো. সাইফুদ্দিন খন্দকার।

এ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, এই বিজয় হক্কানী পীর-মাশায়েখগণের দোয়ার ফসল। নানা প্রতিকূলতা ও অসাধারণ চ্যালেঞ্জ অতিক্রম করে বাংলাদেশের জনগণ ব্যালটের মাধ্যমে তাদের সুস্পষ্ট মতামত প্রকাশ করেছেন। জনগণের এই রায় দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে বলে আমরা আশাবাদী।

তিনি আরও বলেন, জনগণের আস্থা ও ভালোবাসায় নির্বাচিত জনপ্রতিনিধি শেখ ফরিদ আহমেদ মানিক ইসলাম এবং এলাকার উন্নয়ন, শান্তি ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি বিশ্বাস করেন। একই সঙ্গে তিনি নবনির্বাচিত সংসদ সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ছারছীনা দরবার শরীফের অরাজনৈতিক দ্বীনি সংগঠন বাংলাদেশ আইম্মায়ে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. মোশাররফ হোসেন, চাঁদপুর শহর শাখার সভাপতি মাওলানা মো. আব্দুল্লাহ আল মামুন, ছাত্র হিযবুল্লাহর সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. দ্বীন ইসলাম এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফয়সাল আহমেদসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং এলাকার সার্বিক উন্নয়নে তাঁর নেতৃত্ব কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়