মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৭

ফরিদগঞ্জের রূপসায় ধানের শীষের সমর্থনে মেহেদী হাসান চৌধুরীর উঠোন বৈঠক

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জের রূপসায় ধানের শীষের সমর্থনে মেহেদী হাসান চৌধুরীর উঠোন বৈঠক
ছবির ক্যাপসন: ফরিদগঞ্জের রূপসা এলাকায় ধানের শীষের সমর্থনে উঠোন বৈঠকে বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান চৌধুরী।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ ও ধানের শীষের সমর্থনে উঠোন বৈঠক করেছেন রূপসা জমিদার পরিবারের সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান চৌধুরী। সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) রাতে তিনি ধানের শীষের সমর্থনে রূপসা উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম রূপসা গাইন বাড়িতে রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল আলম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন,

বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থায় বিএনপিই একমাত্র রাজনৈতিক দল, যারা মানুষের সেবা দিতে সক্ষম। তাছাড়া পূর্বে শহীদ জিয়া ও সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া এদেশের মেহেনতি মানুষ ও নারীদের জন্যে অনেক কিছুই করেছেন। তাই তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলে দেশ এগিয়ে যাবে। আমরা ফরিদগঞ্জে তাঁর প্রতিনিধি লায়ন হারুনকে ধানের শীষে বিজয় নিশ্চিত করে সংসদে পাঠাবো। যাতে তিনি আমাদের ফরিদগঞ্জবাসীর জন্যে কিছু করতে পারেন। এর সাথে আমরা অবশ্যই আপনাদের পাশে থাকবো। কেউ কেউ নিজেদের বিএনপি দাবি করে অন্য প্রতীকে ভোট চাইছে। এদের কথায় কান দিলে চলবে না। কারণ বিএনপি দল একটা, তার মার্কাও একটা। মার্কা হলো ধানের শীষ। ধানের শীষ উন্নয়নের প্রতীক, তাই আমাদের মার্কাও ধানের শীষ।

এ সময় বিএনপি নেতা আমির হোসেন নফর মুন্সি, যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ফারুক খান, ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়