মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫২

সন্ত্রাসীদের ভয়ে শোডাউনে অংশ নিতে বাধ্য হয়, কিন্তু ভোট দেয় একা একাই

------- এমপি প্রার্থী ফয়জুন্নুর আখন্দ

মতলব উত্তর
সন্ত্রাসীদের ভয়ে শোডাউনে অংশ নিতে বাধ্য হয়, কিন্তু ভোট দেয় একা একাই
ছবি:মতলব উত্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন বিআরপি মনোনীত প্রার্থী সাংবাদিক ফয়জুন্নুর আখন্দ রাসেল।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) জাতীয় সংসদ নির্বাচনের আসনে 'হাতি' প্রতীকের বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) মনোনীত প্রার্থী সাংবাদিক ফয়জুন্নুর আখন্দ রাসেল বলেছেন, মানুষ অনেক সময় মাফিয়া কিংবা সন্ত্রাসীদের ভয়ে শোডাউনে অংশ নিতে বাধ্য হয়, কিন্তু ভোট দেয় একা একাই। তাই মাঠের শোডাউন আর ভোটের ফলাফল কখনো এক হয় না।

সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্র সংলগ্ন এলাকায় নির্বাচনী প্রচারণার এক পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, কারও ভয়ে আতঙ্কিত না হয়ে একজন পরিচ্ছন্ন প্রার্থী হিসেবে 'হাতী' মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন।

তিনি আরও বলেন, নির্বাচনের শুরু থেকে এখন পর্যন্ত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা সন্তোষজনক। তবে অতীত অভিজ্ঞতা থেকে দেখা গেছে, অনেক সময় ভোটগ্রহণের দিন দুপুরের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি একপেশে হয়ে পড়ে। এমনটি যেন না হয়, সে বিষয়ে প্রশাসনের প্রতি আমার প্রত্যাশা রইলো।

ফয়জুন্নুর আখন্দ বলেন, আমি আমার নির্বাচনী এলাকায় ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। মানুষ বিচ্ছৃঙ্খলা কিংবা সন্ত্রাস চায় না, তারা একজন সৎ ও পরিচ্ছন্ন মানুষকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায়। সেই বিবেচনায় আমি আমার বিজয়ের ব্যাপারে আশাবাদী।

তিনি আরও বলেন, আমি কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্যে রাজনীতিতে আসিনি; এসেছি মতলবের মানুষের কল্যাণে কাজ করতে। নির্বাচিত হলে মতলবকে একটি ৫আধুনিক ও পরিকল্পিত জনপদে রূপান্তর করবো। মাদক ও চাঁদাবাজিমুক্ত মতলব গড়ার পাশাপাশি যুব সমাজের কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি মতলবকে পর্যটন ও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, চাঁদপুর জেলায় প্রতিদ্বন্দ্বিতাকারী ৩৫ জন প্রার্থীর মধ্যে বয়সের দিক থেকে ফয়জুন্নুর আখন্দ রাসেলই সর্বকনিষ্ঠ প্রার্থী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়