মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৮

বৃহত্তর সুন্নীজোট সমর্থিত ইসলামী ফ্রন্টের প্রার্থীর সমর্থনে কচুয়ায় ওলামা মাশায়েখ সমাবেশ

আলমগীর তালুকদার
বৃহত্তর সুন্নীজোট সমর্থিত ইসলামী ফ্রন্টের প্রার্থীর সমর্থনে কচুয়ায় ওলামা মাশায়েখ সমাবেশ
ছবিঃ কচুয়ায় ওলামা মাশায়েখ সমাবেশে প্রধান অতিথি সউম আব্দুস সামাদ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী নাছির উদ্দিন মাহমুদের হাতে মোমবাতি প্রতীক তুলে দিচ্ছেন।

কচুয়ায় বৃহত্তর সুন্নীজোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাছির উদ্দিন মাহমুদের সমর্থনে ওলামা মাশায়েখ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির মহাসচিব সউম আব্দুস সামাদ। এ সময় তিনি বলেন, ভোট আমার আপনার পবিত্র আমানত, তাই বিবেককে কাজে লাগিয়ে যোগ্য প্রার্থী নির্বাচিত করা আমাদের নৈতিক দ্বায়িত্ব। মোম বাতি সার্বজনীন প্রতীক।তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মোমবাতি প্রতীকে নাছির উদ্দিন মাহমুদকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো.

আব্দুল হক মাস্টারের সভাপতিত্বে ও জেলা ইসলামী ফ্রন্টের

সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি শফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর-১ (কচুয়া) আসনের মনোনীত প্রার্থী মোহাম্মদ নাছির উদ্দিন মাহমুদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য মাওলানা আবু সুফিয়ান খাঁন আল আবেদী, জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তালুকদার, আহলে সুন্নাত ওয়াল জামায়াত চাঁদপুর জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী মো. আব্দুর রাহীম, উপজেলা কমিটির সভাপতি মাওলানা আলমগীর শাহ আল ক্বাদেরী, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, উপজেলা যুব সেনার সভাপতি মাওলানা আব্দুল কাদের, ছাত্র সেনার সভাপতি মো. আব্দুর রহমান, সুন্নী নেতা লোকমান হাকিম প্রমুখ।

আলোচনা শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন মিরসরাই দরবার শরীফের পীর মাওলানা মেছবাহুল ইসলাম লতীফী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়