মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩৪

ফরিদগঞ্জের রূপসায় জামায়াত প্রার্থী মাও. বিল্লাল হোসাইন মিয়াজীর নির্বাচনী জনসভা

অনলাইন ডেস্ক
ফরিদগঞ্জের রূপসায় জামায়াত প্রার্থী মাও. বিল্লাল হোসাইন মিয়াজীর নির্বাচনী জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে রাজনৈতিক তৎপরতা ক্রমেই জোরালো হয়ে উঠছে। এ ধারাবাহিকতায় ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৩টায় রুপসা আহমাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। তিনি ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

বক্তব্যে মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেন, জনগণের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সেবামূলক রাজনীতির মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই আমার অঙ্গীকার। তিনি ভোটারদের সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

তিনি আরও বলেন, আসুন সকলে মিলে বেইনসাফমুক্ত, জুলুমবাজমুক্ত, চাঁদাবাজমুক্ত, দখলবাজমুক্ত, একটা ন্যায় ইনসাফের মানবিক ফরিদগঞ্জ গড়তে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাই।

সভায় বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. হারুনুর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইউনুস হেলাল, সেক্রেটারি মো. শাখাওয়াত হোসেন, চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি শেখ মো. বেলায়েত হোসেন এবং বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি)-এর চাঁদপুর জেলা আহ্বায়ক মো. মাহবুবুর রহমান।

জনসভায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ ভোটারদের

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়