মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৮

ফরিদগঞ্জে ধানের শীষের জনসভায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল

আব্দুল জলিলের ব্যাংকের পার্টনার অবশেষে তার আসল রূপে ফিরেছে

ফরিদগঞ্জ ব্যুরো।।
আব্দুল জলিলের ব্যাংকের পার্টনার অবশেষে তার আসল রূপে ফিরেছে

‎বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রকৃত আদর্শের বিশ্বাসীরা কখনো কোনো লোভ-লালসায় মাথা নত করতে পারে না। বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যার নেতাকর্মীরা গত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনার অত্যাচার, নির্যাতন, কারাভোগ, গুম খুনের পরেও বীরত্ব ও সাহসিকতায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং থাকবে। ইনশাআল্লাহ কোনো অপশক্তি শহীদ জিয়ার গড়া রাজনৈতিক দল-বিএনপিকে বাংলার মাটি থেকে এক চুল সরাতে পারবে না। তারুণ্যের অহঙ্কার তারেক জিয়ার আগামী বাংলাদেশ হবে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার এক অবিস্মরণীয় বাংলাদেশ। সুতরাং আপনারা সকলে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হোন। আপনারা মনে রাখবেন, দলের বাইরে গিয়ে এমপি-মন্ত্রী, এমনকি প্রেসিডেন্টও পরাজিত হয়েছে--এমন ইতিহাসও রয়েছে। মানুষ টাকার কাছে বিক্রি হয় না। আদর্শের কাছে, নীতির কাছে বিক্রি হয়। দুধের স্বাদ ঘোলে মিটবে না। আওয়ামী লীগের সাবেক সেক্রেটারী মরহুম আব্দুল জলিলের ব্যাংকের পার্টনার অবশেষে তার আসল রূপে ফিরেছে। মনে রাখবেন, ধানের শীষের বিরোধিতা যারা করে, তারা কখনও বিএনপির লোক হতে পারে না। তাই ১২ ফেব্রুয়ারি বিএনপির মার্কা একটাই--ধানের শীষ। আপনারা আওয়াজ তুলুন, ভোট দেবেন কিসে, ধানের শীষে। আমি তারেক রহমানের পক্ষে আবারো ধানের শীষ লায়ন হারুনুর রশিদের হাতে তুলে দিচ্ছি। এবার এর মান রাখার দায়িত্ব আপনাদের। সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন হারুনুর রশিদের সমর্থনে ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। ‎হাবিব-উন-নবী খান সোহেল আরো বলেন, এ দেশের সৌর শক্তি তারেক রহমান। তিনি প্রধানমন্ত্রী হলে ফরিদগঞ্জে উন্নয়নের আলো ছড়াবে বিএনপির মনোনীত প্রার্থী লায়ন হারুনুর রশিদ। ধানের শীষে ভোট দিন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শরীক হোন। সম্মানিত উপস্থিতি, আপনাদের অনুরোধ করছি, কোনো বিভ্রান্তিতে পা রাখবেন না। আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী যেমনি তারেক রহমান, তেমনি এই সংসদীয় আসনে এমপি লায়ন হারুনুর রশিদ। আর আরেকটি দল যারা জান্নাতের টিকেট বিক্রিতে ব্যস্ত, তারা ভুলেই গেছে, এদেশের মানুষ ১৯৭১-এর কথা ভুলে যায়নি। আলেমের বেশ ধরে ১৯৭১-এ যারা আমাদের মা-বোনদের পাকবাহিনীর হাতে তুলে দিয়েছিলো। একই ভাবে তারা এখনো আমাদের মা-বোনদের পতিতা হিসেবে চিহ্নিত করছে। তারা কখন কী বলছে তারা নিজেরাও জানে না। এদের সাথে এদেশের মানুষ অতীতেও ছিলো না, এখনও না, এমনকি ভবিষ্যতেও থাকবে না। ৭১-এর পরাজিত শক্তিকে এদেশের মানুষ কখনও মেনে নিতে পারে না। তাই বিভ্রান্ত হবেন না, ধানের শীষেই আমাদের ভরসা। ‎জনসভায় জেলা বিএনপির সহ-সভাপতি ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের ধানের শীষের নির্বাচনী সমন্বয়ক শরীফ মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ। যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটোয়ারী ও যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি রাশেদা বেগম হীরা, যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসবক দলের সভাপতি ‎শেখ ফরিদ হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণ দলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এম জেড আই জহির, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ শাহ, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রাকিব, ঢাকা তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি লায়ন আল আমিন, চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট দুলাল মিয়া পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলার সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, মজিবুর রহমান দুলাল, জেলা বিএনপি নেতা শুক্কুর পাটওয়ারী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়