মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০০

ফরিদগঞ্জের সুবিদপুরে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভায় মাও. বিল্লাল হোসাইন মিয়াজী

দাঁড়িপাল্লায় ভোট দিন, ফরিদগঞ্জের উন্নয়ন বুঝে নিন

দাঁড়িপাল্লায় ভোট দিন, ফরিদগঞ্জের উন্নয়ন বুঝে নিন
অনলাইন ডেস্ক

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লার প্রার্থী, জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসাইন মিয়াজী বলেছেন, ফরিদগঞ্জ উপজেলার জনগণ পরিবর্তনের জন্যে মুখিয়ে আছে। তারা উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচারের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে আগামী ১২ তারিখের অপেক্ষায় রয়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে এই আসনে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক জনসমর্থন গড়ে উঠেছে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং একটি দুর্নীতিমুক্ত, মানবিক ওে উন্নয়নমুখী ফরিদগঞ্জ গড়ে তুলতে চাই। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিদপুর ইউনিয়নে আয়োজিত জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশের নারীদের একটি বিশেষ গোষ্ঠী দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছে। প্রকৃত অর্থে তাদের উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি। আমরা কোরআন ও হাদিসের আলোকে নারীদের সম্মান, অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে চাই। একটি গোষ্ঠী আমাদেরকে নারীবিদ্বেষী হিসেবে প্রমাণ করতে চায়। আসলে জামায়াতের কাছেই নারীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ।

তিনি উপস্থিত সকলের প্রতি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। গণসংযোগকালে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাও. মো. ইউনুস হেলাল, চাঁদপুর সদর জামায়াতের সেক্রেটারি বেলায়েত হোসেন, ইউনিয়ন সভাপতি মাওলানা শাখাওয়াত হোসেন ইসলাম, ফারুক হোসাইনসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।

সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়