বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০০:৪৩

শ্রীনগরে বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম খানের ইন্তেকাল

আব্দুল মান্নান সিদ্দিকী, শ্রীনগর (মুন্সীগঞ্জ
শ্রীনগরে বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম খানের ইন্তেকাল

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মধ্য কামারগাঁও গ্রামের বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম খান ‘পুঙ্খ’ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকাল ৭টায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি দু ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি এলাকার মরহুম আজহার খানের জ্যেষ্ঠ পুত্র। তাঁর মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। নিকটাত্মীয়সহ সর্বস্তরের শত শত মানুষ তাঁকে শেষবার একনজর দেখতে তাঁর বাসভবনে ছুটে আসেন।

বিকেলে বাদ আসর পারিবারিক প্রাঙ্গণে শত শত মুসল্লির অংশগ্রহণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়