প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১২:৩৮
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভা
সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত

যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ইস্ট লন্ডনের একটি হোটেলে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি ড. জয়নুল আবেদীন রোজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. আজিজুল আম্বিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও ইউকে বাংলা প্রেসক্লাবের সভাপতি রেজা আহমেদ ফয়সল চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা মোহাম্মদ মকিস মনসুর। এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিবুল হক মনি, সাংবাদিক নুরুল ইসলাম, মুন কোরেশী, হেলেনা ইসলাম, আমিনুল হক জিলু, আসমা মতিন, হেনা বেগম, মিছবা মাসুম, সুয়েল আহমেদ, মুফতি সৈয়দ মাহমুদ আলী, জলি বেগম, এম ডি শাহীন আহমেদ, রোমান আহমদ, এম ডি শামসুজ্জামান, জুবেল বেলাল, দীপা হক, উর্মি রহমান, শেখ লাকী ও আল জাবীরসহ আরও অনেকে।
বক্তারা প্রবাসে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত বন্ধন আরও শক্তিশালী করার আহ্বান জানান।
সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন পেশাগত ও সামাজিক উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।








