সোমবার, ০৯ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৩:০২

কাঠের সাঁকোতেই জীবনের ঝুঁকি নিয়ে ১৬ বছর ধরে দু গ্রামবাসীর চলাচল

মো. নাছির উদ্দিন
কাঠের সাঁকোতেই জীবনের ঝুঁকি নিয়ে ১৬ বছর ধরে দু গ্রামবাসীর চলাচল
ছবি: কচুয়া পৌরসভাধীন কোয়া ও কড়ইয়া গ্রামের দীর্ঘ ১৬ বছর আগে নির্মিত কাঠের সাঁকো।

খালের ওপর বাঁশ ও কাঠ দিয়ে তৈরি ঝুঁকিপূর্ণ সাঁকোই দু গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র অবলম্বন। কচুয়া উপজেলার কচুয়া হতে হাজীগঞ্জ অভিমুখী সড়কের কোয়া ও কড়ইয়া দুই গ্রামের সীমান্তবর্তী এলাকায় খালের ওপর এ সেতুটির অবস্থান। এ সেতু দিয়ে ঝুঁকি নিয়ে ১৬ বছর যাবৎ চলাচল করছে দুই গ্রামের হাজারো মানুষ। কাঠের পাটাতন ভেঙ্গে পড়েছে, যে কোনো সময় বড়ো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী, রোগী, শিশু, বয়স্ক ও কর্মজীবীসহ হাজারো মানুষ এই সাঁকো দিয়ে যাতায়াত করছেন।

জানা যায়, স্থানীয়দের উদ্যোগে দীর্ঘ ১৬ বছর আগে নির্মিত কাঠের সাঁকোটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ক'বছর আগে এ সাঁকোতে দুর্ঘটনার শিকার হয়ে ২জন শিশু মারা যায়। বিশেষ করে বর্ষা মৌসুম ও রাতের বেলায় এ সাঁকোটি পারাপার হওয়া অত্যন্ত বিপজ্জনক।

দ্রুত এই স্থানে একটি স্থায়ী ও নিরাপদ সেতু নির্মাণ করার দাবি জানিয়েছে এলাকাবাসী। এতে মানুষের দুর্ভোগ যেমন কমবে, তেমনি দুর্ঘটনার আশঙ্কাও দূর হবে। স্কুলগামী শিক্ষার্থী, কৃষক ও শ্রমজীবী মানুষ প্রতিদিন এই পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। বিকল্প কোনো নিরাপদ সেতু না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

অতি দ্রুত ঝুঁকিপূর্ণ সাঁকোটি মেরামত বা একটি কালভার্ট নির্মাণের দাবি জানিয়েছে তারা। প্রতিনিয়ত অসুস্থ মানুষ, স্কুলগামী শিক্ষার্থী, কৃষক ও শ্রমজীবী মানুষ প্রতিদিন এই পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। বিকল্প কোনো নিরাপদ সেতু না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাহমুদুল হাসান রাসেল মুঠোফোনে জানান, দ্রুত সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়