শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩১

ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের ইফতার সামগ্রী বিতরণ

কাজী আজিজুল হাকিম
ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের ইফতার সামগ্রী বিতরণ

সিয়াম সাধনার পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী উপহার হিসেবে দিলেন ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল। বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) চাঁদপুর শহরের বকুলতলা রোডস্থ রেলওয়ে কিন্ডারগার্টেনে দরিদ্র শিশু শিক্ষার্থী পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী প্রদান করেন তারা।

ক্লাব সদস্যরা বলেন, পবিত্র মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি, সংযমের শিক্ষা দেয়। আজকের এই ইফতার আয়োজন শুধু খাবার ভাগাভাগি নয় বরং আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করার একটি প্রয়াস। আমি সকল সদস্যকে ধন্যবাদ জানাই, যারা এই আয়োজন সফল করতে আন্তরিকভাবে কাজ করেছেন। এছাড়া আপনাদের হাতে এই ইফতার সামগ্রী দিতে পেরে আমরা ক্লাব সদস্যরা বেশ আনন্দিত। রমজান হোক সকলের জন্যে নেয়ামতস্বরূপ।

বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে : মুড়ি, ছোলা বুট, পেঁয়াজ, সেমাই, আলু, ট্যাংক, খেজুর, ডাল, চিনিসহ অন্যান্য সামগ্রী।

ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সভাপতি ডালিয়া খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি মাহমুদা খানম, তাছলিমা সুলতানা মুন্নী, মিতু আক্তার, সহ-সভাপতি রওশন আক্তার, আফরোজা পারভীন, কোষাধ্যক্ষ প্রীতি সাহা, সদস্য নুরজাহান সেতু, রেলওয়ে কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক সফিউল্লাহ্ সুমন ও মারজিয়া আক্তার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়