মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৩

তিন নদী পরিষদের নবমদিন

নাচ, গান, কবিতা ও নাটকে মুখরিত করে কুমিল্লা মিশনারী স্কুলের শিক্ষার্থীরা

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে
নাচ, গান, কবিতা ও নাটকে মুখরিত করে কুমিল্লা মিশনারী স্কুলের শিক্ষার্থীরা

অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 'তিন নদী পরিষদ' ৪৩ বছর ধরে একুশের চেতনা ছড়িয়ে দিচ্ছে। কুমিল্লা নগর উদ্যানের জামতলায় প্রতিবছর ফেব্রুয়ারি মাসের প্রথমদিন থেকে ২১ দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। তারই ধরাবাহিকতায় ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বের সকল ভাষাভাষি মানুষসহ বাংলা ভাষার মানুষের মাঝে এর ইতিহাস ঐতিহ্য রক্ষায় এই প্রজন্মকে অবহিত করার লক্ষ্যে সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ২১ দিনব্যাপী অনুষ্ঠানসূচির ৯ম দিনে নাচ, গান, কবিতা ও নাটকে মুখরিত করে কুমিল্লা আওয়ার লেডী অব ফাতিমা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ওই অনুষ্ঠানে তিন নদী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুলের সভাপতিত্বে ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব খায়রুল আজিম শিমুলের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা আওয়ার লেডী অব ফাতিমা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিস্টার মেরী লিওবা, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা সফুরা খাতুন ও শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ আলাউদ্দিন, কবি নুরুল আলম সেলিম মিয়াজী ও কুমিল্লা থিওসোফিকেল সোসাইটির সদস্য সচিব চন্দন দাশ।

সাংস্কৃতিক পর্বে আওয়ার লেডি অব ফাতিমা বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী অনন্যা ও প্রজ্ঞা'র সঞ্চালনায় ও শিল্পী চক্রবর্তীর তত্ত্বাবধানে সংগীত করেন পূজা, শ্রুতি, অবন্তী, পৃথা, মৃত্তিকা, আরাধ্যা, প্রত্যাশা, নবনীতা ও বর্ণালী এবং আবৃত্তি করেন জারা, বর্ণালী ও প্রত্যাশা এবং নৃত্য পরিবেশন করেন অনুশ্রী, প্রাচী, নিধি, পোরশি, তিমন, শ্রদ্ধা, শ্রেষ্ঠা, রোদেলা, অর্পিতা, রিফা, মৃত্তিকা এবং নাটক পরিবেশন করেন সারিকা, সাদিকা, অনন্যা, প্রজ্ঞা,পল্লবী, সৃষ্টি, আরিয়ার, আয়েশা, মৃত্তিকা, হুমায়রা, সাবিকুন, আনিসা, নুসরাত, বুফাইদা, তোহা, বিদা, আলিহা, তাউসিয়া, মারিয়া, শ্রুতি ও অবন্তি এবং তবলায় ছিলেন সিস্টার মেরী লিন্ডা।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিনয় সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সাংবাদিক ও সংগঠক মোতাহার হোসেন মাহবুব, কুমিল্লা আইনজীবী সমিতির সদস্য ও সংগঠক অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার ও সাংবাদিক শ্যামল বড়ুয়া ববিসহ কুমিল্লা আওয়ার লেডি অব ফাতিমা বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা এবং অভিভাবকগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়