বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৬

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধি হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী যাত্রী কল্যাণ সমিতির

প্রেস বিজ্ঞপ্তি
বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধি হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী যাত্রী কল্যাণ সমিতির

আন্তর্জাতিক ক্রেতা-ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চ মালিক সমিতি কর্তৃক একচেটিয়া ভাড়া বৃদ্ধি করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বুধবার (২২ এপ্রিল ২০২৬) এক বিবৃতিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এমন হুঁশিয়ারি দেন। বিবৃতিতে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ২০২২ সালের আগস্টে ডিজেলের মূল্য একলাফে ৩৪ টাকা বৃদ্ধি করে ১১৪ টাকা করায় তখন বাস ভাড়া প্রতিকিলোমিটারে ৪০ পয়সা বা ২২ শতাংশ এবং লঞ্চ ভাড়া ৩২ শতাংশ বৃদ্ধি করা হয়। সেই বর্ধিত ১১৪ টাকা লিটারের ডিজেলের মূল্য কয়েক দফায় কমতে কমতে ১০০ টাকা আসলে সরকার তিনদফায় ৮ পয়সা বাস ভাড়া কমে, লঞ্চেও অনুরুপ ভাড়া কাগজপত্রে কমানো হয়। কিন্তু বাস্তবে কোনো বাসে ও লঞ্চে কমানো ভাড়ার সুবিধা পায়নি দেশের যাত্রী সাধারণ। এই কমানো ভাড়া সুফল যাত্রীরা পাচ্ছে কিনা কোনোপ্রকার তদারক করেনি সরকার। এবার ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয় অর্থাৎ ১ টাকা বাড়ানোর কারণে বাস মালিকেরা ৬৪ শতাংশ ও লঞ্চ ভাড়া ৪২ শতাংশ বাড়াতে মরিয়া হয়ে উঠেছে স্ব-স্ব মালিক সমিতি। এসব যৌক্তিক বিষয়ে পুঙ্খানুপুঙ্খান তথ্য তুলে ধরার কারণে বার বার যাত্রী কল্যাণ সমিতিকে বাদ দিয়ে বাস ও লঞ্চের মালিক সমিতি স্বৈরাচার সরকারের ন্যায় একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা করছে। সরকারের কিছু আমলারা সাময়িক লাভবান হয়ে যাত্রীপ্রতিনিধি বাদ রেখে বাস ও লঞ্চ মালিকদের এমন অযৌক্তিক ভাড়া সমন্বয়ের নামে ভাড়া বাড়িয়ে দিতে মরিয়া উঠেছে বলে অভিযোগ করেন তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়