মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৬

ভাড়া পুনর্নির্ধারণে লুকোচুরি নয়, স্বচ্ছতার দাবি যাত্রী কল্যাণ সমিতির

ভাড়া পুনর্নির্ধারণে লুকোচুরি নয়, স্বচ্ছতার দাবি যাত্রী কল্যাণ সমিতির
প্রেস বিজ্ঞপ্তি

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস ও লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে মালিকদের একচেটিয়া সুবিধা দেওয়ার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির দাবি, আসল ভুক্তভোগী যাত্রীসাধারণের কোনো প্রতিনিধি না রেখে বাস ও লঞ্চ মালিকদের নিয়ে দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক করছে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো। এতে জনস্বার্থ সংশ্লিষ্ট এই বিষয়টি নিয়ে চরম অস্বচ্ছতা ও ‘লুকোচুরি’ করা হচ্ছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই অভিযোগ তোলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানির দাম বাড়লে গণপরিবহনের ভাড়া বাড়া স্বাভাবিক। তবে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো জ্বালানি মূল্যের অজুহাতে মালিকদের পকেটে বাড়তি সুবিধা তুলে দিতে মরিয়া হয়ে ওঠে। সিদ্ধান্ত গ্রহণে যাত্রীসাধারণের কোনো মতামত নেওয়া হয় না। পরিচালন ব্যয় বাস্তবে কতটা বাড়ল কিংবা কতটুকু ভাড়া বাড়ালে মালিক-যাত্রী উভয়ের স্বার্থ রক্ষা হয়—তার কোনো স্বচ্ছ হিসাব প্রকাশ করা হয় না। বিগত সরকারের আমল থেকেই পরিবহন খাতের এই 'তোষামোদিমূলক' ধারার কারণে সাধারণ মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এমন পরিস্থিতিতে ভাড়া বাড়াতে একটি সুনির্দিষ্ট প্রস্তাবও দিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। প্রস্তাবে তারা দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে সর্বোচ্চ ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা এবং লঞ্চের ক্ষেত্রে প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা ভাড়া বাড়ানোর সুপারিশ করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়