শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৪

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন

-----যাত্রী কল্যাণ সমিতি

প্রেস বিজ্ঞপ্তি
পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন

পরিবহন মাফিয়াদের আনুকূল্য পেতে নতুন সড়কমন্ত্রীর দায়িত্ব নিয়ে পরিবহনে চাঁদাবাজির বৈধতা দেওয়া পতিত স্বৈরাচারের পদাঙ্ক অনুসরণের সামিল হিসেবে মনে করেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ২০ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার) দেশের গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব এমন অভিযোগ করেন।

বিবৃতিতে তিনি বলেন, পতিত স্বৈরাচারের সময়ে পরিবহনে চাঁদাবাজি শিল্পের পর্যায়ে পৌঁছেছিলো। কতিপয় পরিবহন মালিক শ্রমিক নেতারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে, অনেকে শত শত বাসের মালিক হয়েছে। পুলিশের কিছু অসাধু কর্মকর্তা এমন চাঁদাবাজি ও নৈরাজ্যের সাথে জড়িত হয়ে পড়ার কারণে সাধারণ মানুষ এর প্রতিবাদ করার সাহস পায়নি। ছাত্র-জনতার রক্তে ভেজা সদ্য ভূমিষ্ঠ জনগণের জনপ্রিয় দল বিএনপির সরকারের একজন নতুন মন্ত্রীর এমন বক্তব্যে দেশবাসী হতাশ হয়েছে।

পরিবহনে চাঁদাবাজির কারণে নিম্ন আয়ের মানুষের বাস ভাড়া বেড়ে যাচ্ছে, পণ্যমূল্য বৃদ্ধি সরকারকে বিব্রত করছে। যাত্রী কল্যাণ সমিতি মনে করে, বিএনপি গণমানুষের দল, তাদের পরিবহন মাফিয়াদের আনুকূল্য আছে বলে মনে করি না।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়