সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩৬

হাজীগঞ্জে রাতে পুলিশের বিশেষ অভিযানে ১১ কিশোর আটক, মুচলেকা দিয়ে মুক্তি

হাজীগঞ্জে রাতে পুলিশের বিশেষ অভিযানে ১১ কিশোর আটক, মুচলেকা দিয়ে মুক্তি
কামরুজ্জামান টুটুল

হাজীগঞ্জে রাতে অনাকাঙ্ক্ষিত ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার অভিযোগে ১১ কিশোরকে আটক করেছে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদের নিজ নিজ অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

রোববার (১৮ অক্টোবর ২০২৬) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে হাজীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনকালে অনাকাঙ্ক্ষিত ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরির সময় ওই ১১ কিশোরকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা রাতে বাইরে থাকার বিষয়ে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও পুলিশের সিডিএমএস ডাটাবেজ পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে কোনো অপরাধের রেকর্ড পাওয়া যায়নি। আটক কিশোররা ভবিষ্যতে রাতে অপ্রয়োজনে বাইরে না ঘোরার অঙ্গীকার প্রকাশ করলে প্রথমবারের মতো সংশোধনের সুযোগ দিয়ে অভিভাবকদের ডেকে তাদের জিম্মায় হস্তান্তর করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলম ভূঁইয়া এবং ওসি (তদন্ত) রাজীব শর্মা।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলম ভূঁইয়া বলেন, “কিশোরদের মাদক, অনলাইন জুয়া এবং অন্যান্য সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ও সচেতনতা বাড়াতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অপরাধমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়