রবিবার, ০২ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১৫:১৮

হাজীগঞ্জের বলাখাল ও ধেররায় ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি।।
হাজীগঞ্জের বলাখাল ও ধেররায় ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

হাজীগঞ্জ উপজেলার বলাখাল ও ধেররা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২ আগস্ট ২০২৬) চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে রয়েল বেকারিকে ১০ হাজার টাকা এবং একই অপরাধে মনি ফুডসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ছাড়া অক্সিজেন সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রির দায়ে ভাই ভাই গ্যাস এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।

এ সময় বাজারের আরও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং হাজীগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জসিম উদ্দিন সহযোগিতা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়