শুক্রবার, ১৯ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ২২:১৪

খাল দূষণের দায়ে তিন রাইস মিল মালিকের দেড় লক্ষাধিক টাকা অর্থদণ্ড

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
খাল দূষণের দায়ে তিন রাইস মিল মালিকের দেড় লক্ষাধিক টাকা অর্থদণ্ড

চাঁদপুর শহরের পুরাণবাজারে খাল দূষণ ও ভরাট করার কারণে তিন রাইস মিল মালিককে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) দুপুরে

পুরাণবাজার নাপিতবাড়ি খাল এলাকায় পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। এসব তথ্য নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে

পুরাণবাজার নাপিতবাড়ি খালে ধানের তুষ ও ছাই এবং ধান সিদ্ধের গরম পানি ফেলে খাল দূষণ ও ভরাট করায় ময়নামতি অটো রাইস মিল মালিককে ৫০ হাজার টাকা, বাবা অটো রাইস মিল মালিককে ৬০ হাজার টাকা এবং আজমিরি অটো রাইস মিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এছাড়া পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতে আইনশৃঙ্খলা রক্ষায় একদল পুলিশ ফোর্স সহযোগিতা করে।

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, নাপিতবাড়ি খালে অপসারণকৃত ধানের তুষ ও ছাই অনতিবিলম্বে অপসারণ করে খাল দূষণমুক্ত রাখার জন্যে রাইস মিল কর্তৃপক্ষকে ম্যাজিস্ট্রেট কর্তৃক নির্দেশনা প্রদান করা হয়। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়