সোমবার, ১৫ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১৪:৫২

ফরিদগঞ্জের লাড়াইচরে সৃজনকৃত শত শত গাছ কেটে সাবাড়

ফরিদগঞ্জ ব্যুরো।।
ফরিদগঞ্জের লাড়াইচরে সৃজনকৃত শত শত গাছ কেটে সাবাড়

প্রায় দু দশক পূর্বে বিক্রি হওয়া সম্পত্তিতে নিজেদের ওয়ারিশ দাবির অজুহাত দেখিয়ে একটি সৃজনকৃত বাগানের শত শত সুপারি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের লড়াইচর গ্রামে এই ঘটনা ঘটে।

সম্পত্তির মালিক কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সলিম উল্ল্যা তালুকদার জানান, তার গ্রামের বাড়ি ফরিদগঞ্জের চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের লড়াইচর গ্রামে তিনি ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী সৈয়দ আহমেদ ঢালীর কাছ থেকে (বিএস ১০৭১,১০৭২ দাগে ১২.৫০ শতক, ১০৭১, ১০৪২ দাগে ৭.৫০শতক এবং ১০৪২ দাগে ১৩.৭৫ শতক) প্রায় ৩৪ শতক জমি ক্রয় করেন। যেখানে তিনি সুপারি গাছসহ নানা ধরনের গাছ রোপণ করেন। সপরিবারে কুষ্টিয়া থাকায় পরবর্তীতে ওই জমির জমা খারিজ সম্পন্ন করে তিনি তার নিকটাত্মীয়ের কাছে ইজারা দিয়ে দেন। দীর্ঘকাল এভাবে চললেও গত বুধবার হঠাৎ করেই একদল লোক এসে তার সৃজনকৃত বাগানের বিভিন্ন আকৃতির সুপারি গাছসহ বিভিন্ন প্রজাতির প্রায় চারশো গাছ কেটে ফেলে এবং নিয়ে যায়। এ সময় জমি দেখভাল করা ইজারাদার লিটন তালুকদার বাধা দিলে তারা প্রাণনাশের হুমকি দিয়ে সরিয়ে দেয়। সংবাদ পেয়ে বাড়ি এসে সলিম উল্ল্যা জানতে পারেন, পূর্বের মালিকের কাছে ওয়ারিশ পাবে এমন দাবি করে একটি পক্ষ তার এমন ক্ষতিসাধন করেছে। ফলে বাধ্য হয়ে চাঁদপুর আদালতে নিষেধাজ্ঞা জারির ও সম্পত্তি এবং গাছগাছালির ক্ষতি সাধনের অভিযোগে পৃথক মামলা দায়ের করেছেন।

জমির পূর্বের বিক্রেতা সৈয়দ আহমেদ ঢালীর ছেলে সহিদুল ইসলাম মিস্টার জানান, শাহ আলম , মিন্টু মিয়াসহ যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তা ন্যাক্কারজনক। রেকর্ড সংশোধনী মামলা আদালতে চলমান। আগের মামলাগুলো আমাদের পক্ষে রায় হয়েছে। তারপরও বাগানের ক্ষতি সাধনকারীরা শত শত গাছ না কেটে আমার কাছে আসতে পারতো। কারণ আমাদের আরো জমিতো রয়েছেই।

জমি ইজারা নেয়া লিটন তালুকদার জানান, গাছ কাটার সংবাদ পেয়ে আমি এতে বাধা দিলে তারা আমাকে হুমকি দেয়। ফলে আমি নিজের প্রাণ রক্ষার্থে সরে যেতে বাধ্য হই। তারা শত শত গাছ কেটে নিয়ে গেছে।

অভিযুক্তদের একজন মিন্টু মিয়া জানান, ঘটনার সময়ে আমি ঢাকা ছিলাম। আমি এই ঘটনা শুনেছি। সেখানে আমার জমিও রয়েছে। এমনকি সেই জমিও দখল করার পাঁয়তারা চলছে বলে আমি জেনেছি।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার এসআই জাকির হোসেন জানান, গাছ কাটার ঘটনায় আদালত কর্তৃক স্থিতাবস্থা জারির নোটিশ জারি করা হয়েছে। উভয় পক্ষকে কোনো সহিংসতায় না জড়াতে অনুরোধ করেছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়