বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১৩:২৭

মাদকসেবীর ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩

মৌলভীবাজার প্রতিনিধি
মাদকসেবীর ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩

মৌলভীবাজারের কমলগঞ্জে এক মাদকসেবীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে ৪জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত বকুল বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনার পর স্থানীয়রা ঘাতক হেলিম মিয়া (৪৫)কে আটক করে পুলিশে সোপর্দ করেন। বুধবার (২২ এপ্রিল ২০২৬) দুপুরে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভাতিজা সাইদুল ইসলাম (২৫) চাচা হেলিম মিয়াকে নেশা করা অবস্থায় দেখে ফেললে বিষয়টি নিয়ে তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে হেলিম মিয়া ধরালো ছুরি দিয়ে সাইদুলের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় সাইদুল প্রাণ বাঁচাতে পাশের বাড়িতে আশ্রয় নিলে হেলিম পিছু নিয়ে সেখানে ঢুকে পড়ে। এ সময় সাইদুলকে রক্ষা করতে এগিয়ে আসেন গৃহকর্ত্রী বকুল বেগম। কিন্তু তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সাইদুলের ভাই আমিনুল ইসলাম ও বকুল বেগমের জামাতা ওয়াদুদ মিয়া এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে তারাও গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদিকে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া করে হেলিম মিয়াকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সেবন করতে দেখে ফেলায় ক্ষোভ থেকেই এ হত্যাকাণ্ড। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়